সাব্বির আহম্মেদ, তাড়াশঃ সিরাজগঞ্জের তাড়াশে নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার তাড়াশ উপজেলা পরিষদ মিলায়নতনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দ থেকে প্রাপ্ত অর্থে এবং উপজেলা প্রসাশনের উদ্দ্যোগে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এতে অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকাব্বির হোসেন খান, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, তাড়াশ আদিবাসি বহুমুখী সমবায় সমিতির সভাপতি বিরেন্দ্রনাথ প্রমুখ। উল্লেখ্য এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নৃ-তাত্তি¡ক শিক্ষার্থীদের মাঝে ৩০ টি বাই সাইকেল এবং ১৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com