ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসতবাড়ীর উঠোন আঙ্গিনায় বস্তায় আদা আবাদে কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে পরামর্শ ও উৎসাহ দেওয়া হচ্ছে। অনেক এলাকার আগ্রহী কৃষক বাড়ীর উঠোন আঙ্গিনায় কোনায় বস্তায় আদা আবাদ করছেন বলে জানা গেছে। উপজেলার সলঙ্গা ইউনিয়নের চক চৌবিলা গ্রামের কৃষক আলাউদ্দিন নিজ বসতবাড়ী ভিটেয় ১শ ৭০ টি বস্তায় আদা আবাদ করেছেন। গত পহেলা এপ্রিল তিনি বস্তায় বীজ আদা লাগান। বীজ আদা , রাসায়নিক ও জৈব সার , বস্তা মিলে তার আদা চাষে বস্তা প্রতি ১২ টাকা খরচ হয়েছে বলে জানানো হয়। এরই মধ্যে প্রতি বস্তায় গড় হিসেবে ১২ টি কুশি বের হয়েছে। কৃষক আলাউদ্দিন জানান মাঝে মধ্যে পরিচর্যা ছাড়া এর আবাদে আর কোনো টাকা খরচ করতে হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন তার বিভাগ থেকে কৃষক আলাউদ্দিনকে বস্তায় আদা আবাদে পরামর্শ ও উৎসাহ দেওয়া হয়। তিনি সরেজমিনে গিয়ে কৃষক আলাউদ্দিনের বস্তায় আদা আবাদ দেখেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় অনেক কৃষক অনাবাদী ও পতিত ভিটেয় আদা আবাদ করছেন। প্রতিবেদককে তিনি আরো বলেন বসতবাড়ীর উঠোন আঙ্গিনার এক কোনায় একটি বস্তায় আদা আবাদ করা হলে নিজ পরিবারের চাহিদা মিটবে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com