রাশিদুল হাসান, রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকাল ১১ টায় রায়গঞ্জের ফুলজোড় ডিগ্রী কলেজ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার (ইমন)। উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহেদ আলী শেখ। স্বাগতিক বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কে.এম রফিকুল ইসলাম প্রমুখ। এসময় ফুলজোড় ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com