তাড়াশ পৌরসভা: দায়িত্ব বুঝে নিলেন মেয়র-কাউন্সিলররা

Spread the love
মোঃ মুন্না হুসাইন তাড়াশ প্রতিনিধি:  দায়িত্ব গ্রহণ করলেন তাড়াশ পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আব্দুর রাজ্জাক। আজ সকালে পৌরসভা মিলনায়তনে মেয়র হিসেবে সব দায়িত্ব বুঝে নেন তিনি।দায়িত্ব হস্তান্তর করেন পৌর প্রশাসক মেজবাউল করিম। এসময় পৌরসভার নব নির্বাচিত ১২ জন কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে পৌর আওয়ামী লীগসহ নতুন মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়।দায়িত্বভার গ্রহণ উপলক্ষে তাড়াশ পৌরসভা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপ‌তি হোস‌নে আরা পারভীন লাভলী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপ‌জেলা আওয়ামী লীগ এর সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি সহ প্রমুখ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD