চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বুধবার বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার হরিপুর গ্রামের মিনারুল ইসলামের স্ত্রী মারুফা খাতুন (২৫)। নিহতের পরিবারের স্বজনরা জানান, সকালে মারফা খাতুন বৃষ্টির মধ্যে বাড়ির আঙিনায় শাক তুলতে গিয়ে গেলে পিছলে পড়ে যায়। এ সময় পাশে থাকা বিদ্যুতের ড্রপ তার ধরলে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুতের ড্রপ তারটি ছিদ্র ছিল বলে নিহতের পরিবার জানিয়েছেন। ঘটনার সত্যতাস্বীকার করেছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com