চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে গাঁজাসহ এক মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের মৃত পূর্ণচন্দ্র মৈত্রের ছেলে আশুতোষ মৈত্র। গত রবিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি টিম সমাজ গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আশুতোষ মৈত্রের বসতঘর থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং আশুতোষকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশুতোষ মৈত্রকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com