ভাঙ্গুড়া প্রতিনিধি: অসর্তকতায় পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুস সালাম(৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে ২৪ নং কৈডাঙ্গা রেল ব্রীজের পশ্চিম দিকের প্রথম পিলারের নিকট এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম পুইবিল এলাকার মৃত ইছাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, আব্দুস সালাম নিজ বাড়ি থেকে পরিবারিক কাজে কৈডাঙ্গা খাঁ পাড়া গ্রামে আসে দুপুরের দিকে। কাজ শেষে আবার বিকাল সাড়ে ৩টা দিকে নিজ বাড়ি ফিরে যাওয়ার পথে ২৪নং কৈডাঙ্গা রেল ব্রীজ পার হচ্ছিলেন। রেল ব্রীজের ওঠার সময় ঢাকা গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পেছন দিক থেকে চলে আসে। এ সময় তিনি পশ্চিম দিক থেকে প্রথম পিলারের উপর আশ্রয় নেওয়ার চেষ্টা করলে ট্রেন এসে তাকে ধাক্কা দিলে পিলালের উপর তিনি পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, তিনি কানে কম শোনতেন।ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ¦ মো. রাশিদুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com