লুৎফর রহমান তাড়াশঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের নির্বাচনে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি এম,আতিকুল ইসলাম বুলবুল। শুধু মাত্র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি শামিউল হক শামীম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ।
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাদিউল হৃদয় নির্বাচিত হয়েছেন। ইতিমধো সহ -সভাপতি আবু হাসিম খোকন,যুগ্ম সম্পাদক লুৎফর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তাড়াশ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ মেহেরুল ইসলাম বাদল জানান, সুন্দর সুষ্ঠ পরিবেশে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com