তাড়াশ প্রতিনিধি: তাড়াশ উপজেলার মান্নান নগর ও মহিষলুটি বাজারের মধ্যে হাইওয়ে রোডের ৭ নং ব্রিজের সামনে এলাকার পাশ থেকে গত শুক্রবার সকাল ৮ টার দিকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে।পুলিশ জানায়, সকালে মান্নান নগর এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন-হাইওয়ে মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে কালো শিটের লুঙ্গি, গায়ে হলুদ রঙের জামা, ও মুখে কাঁচাপাকা ছোট ছোট দাড়ি আছে,কোমরে গামছা বাঁধা আছে, পুলিশ বলছে, নিহতের মুখে বিষের ফুফরি চিহ্ন রয়েছে। তার দুই পায় সোজা হয়ে আছে। শরীরের কোন আংশ দিয়ে রক্ত বের হচ্ছিল না। নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। এটি আত্মহত্যা , না হত্যা কিছুই বলতে পারছে না পুলিশ। তাড়াশ থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পস্ততি চলছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি আত্মহত্যা না হত্যা করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com