চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ট্রাক চাপায় উর্মি খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের মুদি দোকানী সাইফুল ইসলাম মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু উর্মি বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল পথিমধ্যে হাসুপুর গ্রামের রাস্তায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় ট্রাক ও গাছের মাঝে চাপা পড়ে শিশুটি এবং ঘটনাস্থলেই মারা যায়। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com