এসএসসি-দাখিল পরীক্ষা গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলার শীর্ষে

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে এবারের এসএসসি পরীক্ষায় সর্বাধিক ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান দখল করেছে। এছাড়া খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন এবং চাঁচকৈড় নাজিমউদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মশিন্দা শিকারপাড়া সিনিয়র মাদরাসা থেকে পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মহারাজপুর দাখিল মাদরাসা ও চাঁচকৈড় বালিকা দাখিল মাদরাসা থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১৯ জন, ধারাবারিষা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, নাজিরপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, এবং রশিদপুর উচ্চ বিদ্যালয় ও পুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে ১০ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD