তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে । এক দিকে তীব্র গড়ম অন্য দিকে দিনে-রাতে লোডশেডিং এ চরম ভোগান্তিতে পড়েছে উপজেলা বাসী। আর বিদ্যুৎ বিভাগ বলছে উপজেলায় বিদ্যুতের দাহিদা ১৬ মেগাওয়াট কিন্তু সরবরাহ পাওয়া যায় মাত্র ৫ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে তারা। রবিবার কথা হয় ভাদাশ গ্রামের মকুল সরকারের সাথে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দিনে প্রচন্ড রোদ ও তীব্র গরম আর সেই সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। আবার প্রতি রাতে ৪ থেকে ৫ বার বিদ্যুৎ চলে যায়। গত ৪দিন ধরে এই সমস্যা আর ও বেশী হয়েছে। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে । এ ব্যাপারে তাড়াশ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ার কারনে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি। তিনি আরও জানান, তাড়াশ জোনাল অফিসের আওতায় ৮ টি ফিডারে ৬৫ হাজার গ্রাহক রয়েছে। এ সব গ্রাহকের জন্য প্রয়োজন ১৬ মেগাওয়াট বিদ্যুৎ। এখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩০ শতাংশ। এ জন্য প্রতি ফিডারে দিন রাত লোডশেডিং করতে হচ্ছে। প্রতিটি ফিডারে প্রতিবার ১ঘন্টা করে লোডশেডিং করা হচ্ছে। এ দিকে তাড়াশ কৃষি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই । তাড়াশে এখন ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা বিরাজ করছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com