চাটমোহরে অবৈধ সুদের ব্যবসা জমজমাট

Spread the love
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে নিবন্ধিত ও অনিবন্ধিত সমবায় সমিতির নামে অবৈধভাবে সুদের ব্যবসা জমজমাটভাবে চলছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঋণদান সমিতি কিংবা সমবায় সমিতি খুলে একটি চক্র যেমন চড়াসুদে টাকা লগ্নি করে ব্যবসা করছে, তেমনি সমবায় অধিদপ্তর থেকে ভোগ্যপণ্য কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নামে নিবন্ধন নিয়ে সুদের ব্যবসা জমজমাটভাবে চলানো হচ্ছে। এতে গ্রামের হাজার হাজার দরিদ্র সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে। এর কোন প্রতিকার মিলছে না। রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হচ্ছে একটি অসাধু চক্র।
খোঁজ নিয়ে জানা গেছে, সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে চাটমোহর উপজেলায় বিভিন্ন সমিতি কর্মী নিয়োগ করে চড়াসুদে ঋণ দিয়ে প্রতিদিনই কিস্তি আদায় করছে। অথচ সমিতির নিবন্ধ নিতে নির্দিষ্ট পরিমাণ শেয়ার হোন্ডারের তালিকা দিতে হয়। ওই তালিকার বাইরে সদস্য করা যায় না। কিন্তু একটি সমিতির নিবন্ধন নেওয়ার পর যে কেউ একজন মালিক বনে যাচ্ছেন। তিনি মাঠকর্মী নিয়োগ করে এনজিও স্টাইলে ঋণ দিয়ে প্রতিদিন কিস্তি আদায় করছেন। যা সম্পূর্ণ অবৈধ। কিন্তু এনিয়ে কারো কোন মাথাব্যাথা নেই। সমবায় দপ্তরের কর্তারা এ কর্মকান্ডের মদদদাতা বলে জানা গেছে। এতে করে সরকার মোটা টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে চাটমোহরে আনাচে-কানাচে গড়ে উঠেছে বিভিন্ন সমবায় সমিতি।এসকল অবৈধ সমিতি থেকে লাখ লাখ টাকা ঋণ দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা টাকা। এদেরও মাঠকর্মী রয়েছে। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদস্য সংগ্রহ করে ঋণ দিয়ে থাকেন এবং প্রতিদিন কিস্তি আদায় করেন। এসকল সমমির কর্ণধারা রাতারাতি লাখপতি বনে যাচ্ছেন আর নিঃস্ব হচ্ছে দরিদ্র সাধারণ মানুষ। এদের বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে সচেতন মহলের অভিমত।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD