নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ধান খেতের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট থেকে কৃষকদের বাঁচাতে গিয়ে ফারুক হোসেন (৪০) নামের এক সিএনজি চালক নিজেই মৃত্যুবরণ করেন। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম পশ্চিমপাড়া মাঠে এঘটনা ঘটেছে। নিহত ফারুক হোসেন ওই এলাকার আবু জাফরের জামাই।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন জানান, সিএনজি চালক ফারুক গ্রামের মানুষের উপকার করতেন। তিনি বাড়ির পাশে মাঠের মধ্যে বৈদ্যুতিক তার ঝুলে থাকতে দেখেন। গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন ভেবে নিজে একটি বাঁশ কেটে ঝুলন্ত তারের সাথে খুঁটি দিয়ে উচুঁ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com