ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : চাটমোহরে অটোভ্যান নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চাটমোহর-পাবনা সড়কের মথুরাপুর ইউনিয়নের উথুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলাম তাজু (৪৫) মথুরাপুর হাটখোলা এলাকার মৃত সামছুল খন্দকারের ছেলে। আহতরা হলেন অটোভ্যান চালক মথুরাপুর গ্রামের জামরুল ইসলাম (৪০), যাত্রী মনছুর আলী (২৫), তার স্ত্রী সেফা খাতুন (২১), মুনছুরের ছেলে সাদরাফ হোসেন (৩) ও নিহত তাজুর স্ত্রী মাহমুদা খাতুন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় উথুলী এলাকায় পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ভ্যানচালকসহ ৬ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাইজুল ইসলাম তাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে বনপাড়া এলাকায় তিনি মারা যান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com