বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শুকুর মাহমুদ
মানুষ করেই পাঠিয়েছে, মানুষ হতে। নিজেকে মানুষ করতে পারলাম না, অমানুষদের ভুলের সমালোচনা করছি, নিজের ভুলের দিকে তাকানোর সময় নাই। ওরে আমার মন নিরপক্ষভাবে তাকাও নিজের দিকে, কত ভুল তোমার মাঝে। অন্যের ভুলের সমালোচনা করার পূর্বে নিজের ভুলে নিজেই ফেঁসে যাবে।
অন্যদের ভুল দেখে শিক্ষা গ্রহণ করো ওই ভুল তোমার মাঝেও থাকতে পারে, শুধরে নাও। যেদিন নিজের ভুল নিজে বুঝবে সেদিন’ই তো মানুষ হবে। তদন্ত কমিটি গঠন করো নামিয়ে দাও নিজের মধ্যে অপরাধগুলো সনাক্ত করো, বাদী হও স্বীয় আদালতে, অভিযোগ করো নিজের বিরুদ্ধে।
রঙ্গিন ফানুসের মত উড়াল দিও না সীমা লংঘন করতে পারবে না, চুপসে যাবে। লাগামহীন ঘোড়ার মত ছুটবে? অনেক দূর যেতে পারবে না, দারিকা দেয়া হবে সামনের দু’পায়ে লাগাম পরানো হবে মুখে। টেনে ধরবে পিছন থেকে এক কদমও যেতে পারবে না সামনের দিকে।
সম্পদ আহরন করবে? লাভ নেই। ভবন, ইমারত সম্পদ সঙ্গী হবে না, কোন কল্যাণেও আসবে না। পেরেশানিতে রাখবে দূরে সরিয়ে দিবে স্বজনদের ভালোবাসা থেকে, যেদিন নিজের আদালতে নিজের বিচার করতে পারবে, সেদিন’ই মানুষ হবে।
স্ত্রী-সন্তান আপন হয় না তোমার পাপের অংশীদার হবে না। কারও জন্য অপরাধ করে নিজে আসামী হইও না জামিন নেই, মুক্তি পাবে না।
আমার মন শাষন-বারন মানে না, চেষ্টা করছি নিজেকে মানুষ করতে পারছি না।
কথাসাহিত্যিক ও কলামিষ্ট
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
আলাপচারিতা: ০১৭৮২-৪৫৭৭৮৩
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com