তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের এক মৎস্য চাষির দশ বিঘা জলাশয়ের একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫লক্ষ টাকা মূল্যের মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়নুল হক।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আব্দুল হান্নান জানান, তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দশ বিঘা জলাশয়ের ওই পুকুরে খাবার দিয়ে বাড়ি ফেরেন। গভীর রাতে দুর্বৃত্তরা পূর্ব শত্রƒতার জের ধরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। ফলে পুকুরের অধিকাংশ মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com