তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ তাড়াশ পৌর নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষ্যে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২জুলাই) বিকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই জরুরী যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ জুলাই তাড়াশ পৌর সভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাককে বিজয়ের লক্ষ্যে এসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালণায় দিক নির্দেশনামুলক বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ সুর্য এবং সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার।
সভায় বক্তারা, দলের নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা এবং দলীয় সিদ্ধান্ত অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর সকল প্রকার সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী প্রদান করা হয়।এসভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট বিমল কুমার দাস, ফিরোজ ভূইয়া, মোঃ আব্দুল হান্নান শেখ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ড. জান্নাত আরা হেনরি, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট লিমন, জেলা যুবলীগের আহবায়ক মোঃ রাসেদ ইউসুফ জুয়েলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com