ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার বিকেলে পুকুরে গোসল করতে নেমে জনস্বাস্থ্য বিভাগের সাবেক উপজেলা প্রকৌশলী শামছুল হক (৭৪) মারা গেছেন।উল্লাপাড়া পৌরসভা এলাকায় সিরাজগঞ্জ পিবিএস এর অফিস সংলগ্ন ওয়াপদা পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। তিনি উপজেলার চরশ্রীফলগাঁতী গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, জনস্বাস্থ্য বিভাগের সাবেক উপজেলা প্রকৌশলী শামছুল হক প্রতিদিনের মতো পুকুরটিতে গোসলে নেমে পানিতে ডুবে মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছেন
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com