আবুল কালাম আজাদ।।
নাটোরের গুরুদাসপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার ( ২২ মে ) বিকাল ৩ টায় “ স্মার্ট ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি সেবা গৃহ ( মাটির টানে)” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রসাসক মোঃ আবু নাছের ভূইয়া।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শ্রাবনী রায় এর সভাপতিত্বে নবনির্মিত “ সেবাগৃহের ( মাটির টানে) “ ফলক উন্মোচন করে ফিতা কেটে দ্বা্রোদ্ঘাটন করে ঐ সেবাগৃহেই “ স্মার্ট ভূমি সেবা “ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আবু নাছের ভূইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভূমি সেবা সপ্তাহ -২০২৩ উদযাপনের মধ্য দিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্মার্ট ভূমি সেবায় প্রবেশ করতে যাচ্ছে। ভূমি সেবা সপ্তাহ উদযাপন ভূমি মন্ত্রনালয়ের একটি ভূয়সী উদ্যোগ।স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ভূমি মন্ত্রনালয় “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে ২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চ্লবে। ভূমিসেবা সপ্তাহে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে, স্থানীয় সম্মেলন কক্ষে কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হবে।সেবাবুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা দেওয়া হবে, ভূমিসেবা বিষয়ে অবহিত করা হবে এবং পরামর্শ সেবা দেওয়া হবে। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার। এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে।উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মোঃ মেহেদী হাসান শাকিল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ ও সাংবাদিক আনিসুর রহমান।বক্তব্য শেষে ডিজিটাল পদ্ধতিতে ই-নামজারির খতিয়ান ভূমি সবা গ্রহিতাদের কাছে হস্তান্তর করেন প্রধান অতিথি।#
#আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪ ০৮৪৯৭৩# ২২ /৫/২৩#
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com