বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের খিদির আটাই মৌজার ৫৪ একর পাঙ্গিয়ার দিঘীর পুনখনন কাজ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে আটাই গ্রমে (পাঙ্গিয়ার দিঘীর পাড়ে) অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইয়াসিন আলী সরকার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর)এর সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প (বিএমডিএ) এর পরিচালক মোঃ শরিফুল হক, নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মনির, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com