চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৫ মে) অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর পৌর শহরের দোলবেদীতলা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাবনা জেলা সভাপতি ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চাটমোহর উপজেলা শাখার আহবায়ক অধ্যাপক পিনাক ভট্টাচার্যের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য।
বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা
আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাবনা জেলা সভাপতি ডাঃ গোলজার হোসেন, সমাজসেবক ইউজাবীন সমাজী, প্রকৌশলী মমিন মুজিবুল হক টুটুল সমাজী, উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন, ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অরুন বাগচি, দপ্তর সম্পাদক পলাশ মজুমদার, শিক্ষা ও গবেষনা বিষয়কসম্পাদক প্রভাষিকা আগমণী চক্রবর্তী, পাবনা জেলা আহবায়ক নব কুমার চক্রবর্তী, সঞ্জিত মুখার্জি। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস প্রমূখ। এ সময় ব্রাহ্মণ সনাতন ধর্মাবলম্বী সচেতন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com