প্রেস বিজ্ঞপ্তি
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকা হতে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক সম্রাজ্ঞী আয়শা ও মুর্শেদাকে আটক করেছে র্যাব-১২।১। র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১২ এপ্রিল ২০২৩ খ্রিঃ রাত ১১.৪৫ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড সয়দাবাদ ভাল্ব ষ্টেশন এর সামনে ভারায় চালিত একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোসাঃ আয়শা খাতুন (৪০) স্বামী- মোঃ মজলু, সাং-তলেগ্রাম, থানা-বোরুড়া, ২। মোসাঃ মুর্শেদা খাতুন (৪৫) স্বামী-কবির হোসেন, সাং-কলা বাগান, থানা-চৌদ্দগ্রাম, উভয় জেলা- কুমিল্লা।৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।৪। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com