আবুল কালাম আজাদ।।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসের আওতাধীন ঢাকা বিশ্বরোড সংলগ্ন ধারাবারিষারনয়া বাজারে ১০ কেভি (সাবষ্টেশন) ইনডোর উপকেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।নাটোর পল্লীবিদ্যুত সমিতি- ২ বোর্ডের সভাপতি জামিল হোসেনের সভাপতিত্বে শুক্রবার (২৪ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস ছাড়াও বক্তৃতা করেন সমিতি বোর্ডের সচিব আশরাফুল ইসলাম, সমিতির জিএম মোমীনুল ইসলাম, ডিজিএম আব্দুর রশিদ, এজিএম মকলেছুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাস প্রমুখ। সমিতি সূত্রে জানা যায়, এই উপকেন্দ্রের মাধ্যমে সমিতির গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলার লাখ মানুষের সেবা নিশ্চিত করা যাবে। এর নির্মাণ ব্যয় হয়েছে প্রায় সাত কোটি টাকা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উপকেন্দ্র চত্তরে একটি বকুল ফুলের চারা রোপন করেন। পরিশেষে ই
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com