রমজানে দাম বাড়ায় যারা
আবদুর রাজ্জাক রাজু
রমজানে দাম বাড়ায় যারা
ইসলামের ¯্রফে শত্রæ ওরা
মুসলিম নামের কলংক তারা।
রমজানে মূল্য বাড়ায় যারা
ক্ষমার অযোগ্য তারা
কেউ করে না ইতর ছাড়া।
রমজানে দর বাড়ায় যারা
মানুষ হলেও অধম ওরা
আর জাহান্নামের খড়ি তারা।
রমজানে সংকট বাড়ায় যারা
দেয় না তাদের বিবেক নাড়া
অভিশপ্ত ও পরকাল হারা।
রোজাদারদের কষ্ট দেয় যারা
“মানুষের আত্মা” নয় তারা
তাদের এ পাপ লাগামছাড়া।
রমজানে মুনাফার লোভী যারা
স্বার্থের নেশায় জ্ঞান-বিবেক হারা
ধিক্কার-গøানি পায় যে তারা।
রমজানে দামে কারসাজি করে যারা
ছদ্মবেশী ভন্ড ধার্মিক ওরা
নরকের কীট হবে তারা।
যুগ যুগের অন্যায্য ধারা
চলছে দেশে রেপড়োয়া
এখানে ধর্ম-আইন আছে- বলবে কারা ?
চলনবিল বার্তা chalonbeelbarta.com