তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশে কৃষি মেলা শুভ উদ্বোধনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com