ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার পল্লী থেকে একটি সংঘবদ্ধ গরু চোরের দল কৃষকের গোয়ালঘর থেকে মূল্যবান ৪টি গরু চুরি করে পালিয়েছে। সোমবার(২৪অক্টোবর) দিবাগত রাত্রি প্রায় দেড়টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউপি’র ঝবঝবিয়া গ্রামের রাজু আহমেদ পুত্র সিরাজুল আহমেদ -এর গোয়াল ঘর থেকে ২টি গাভী, একই গ্রামের শোভন ইসলামের পুত্র এজাজুল ইসলামের অনুরুপ গোয়াল ঘর থেকে ২টি মুল্যবান গাভী সহ মোট ৪টি গাভী গরু চুরি করে পালিয়েছে।ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার জানান, প্রতিদিনের মত তারা তাদের গরু গুলোকে খাওয়ান- দাওয়ান শেষে গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। ঘটনার রাত্রি প্রায় ২টার দিকে হঠাৎ শব্দ পেয়ে উঠে গোয়াল ঘরে গেলে গাভী গরুগুলো দেখতে না পেয়ে গরু হারিয়ে যাওয়া নিশ্চিত হয়।এ সময় গরুর মালিক গণ সমস্ত রাত্রি অবধি বিভিন্ন সড়ক ও রাস্তায় গাভী গুলো হন্যে হয়ে খুজেও পায়নি। মঙ্গলবার(২৫অক্টোবর) দুপুরে গাভীর মালিক পক্ষ থেকে ভাঙ্গুড়া থানায় সাধারণ মামলা (জিডি’র)জন্য অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম,গরু চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরির্দন করে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের জোড় তৎপরতায় রয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com