গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে স্ত্রীর ওপর অভিমান করে আব্দুর রব ওরফে নিরব (১৬) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মধ্যপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত নিরব ওই গ্রামের মিন্টু আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, দুইমাস আগে পারিবারিকভাবে পাশর্^বর্তী এলাকার দৌলতপুর গ্রামের ফাতেমা (১৮) কে বিয়ে করেন নিরব। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে তার ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত শুক্রবার বাপের বাড়ি যায় তার স্ত্রী ফাতেমা। নিরব তাকে আনতে গেলে সে আসেনা। ক্ষোভে দুঃখে তিনি গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করেন।চাপিলা ইউপি সদস্য মো. রবিন হোসেন বলেন, নিরবের স্ত্রীকে ফোনে জানালেও স্বামীর মরদেহ দেখতে আসেনি।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিরবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com