গুরুদাসপুর (নাটোর). প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে শনিবার সকালে বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। উদ্বোধন শেষে প্রাণিসম্পদ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। এছাড়া উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
“স্মার্ট লাইভস্টক-স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে বক্তারা বক্তব্য রাখেন। প্রদর্শনীতে চল্লিশটিরও বেশি স্টল প্রদর্শিত হয়। স্টলগুলোতে বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ,ছাগল, ভেড়া, গাড়ল, হাঁস-মুরগি, কবুতর ইত্যাদি প্রদর্শিত হয়।লাইভস্টক এন্ড ডেইরি প্রকল্পের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে ২৫ ফেরুয়াারি থেকে ১মার্চ পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। প্রদর্শনীতে বড় প্রাণী, ছোট প্রাণী, পাখি ও প্রযুক্তি এই ৪ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com