গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে কবি ও নাট্যকার জালাল উদ্দিন শুক্তি-কে সংবর্ধনা দিয়েছে উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘গুরুদাসপুর থানা শিক্ষা সংঘ।’
মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শিক্ষা সংঘ চত্বরে এলাকার প্রতিভাবান কবি জালাল উদ্দিন-কে ফুল দিয়ে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। সেই সাথে উত্তরীয় প্রদান ও কবিকে বই উপহার দেওয়া হয়।
শিক্ষা সংঘের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক।
এসময় ভাষা আন্দোলনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রশীদ, প্রভাষক আনিসুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ ও সংবর্ধিত কবি জালাল উদ্দনি শুক্তি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ ও প্রভাষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় গভীর রাত পর্যন্ত সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন স্থানীয় শিল্পী-সাহিত্যিকরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com