শামিউল হক শামীম, তাড়াশ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মোনায়েম হোসেন জেমসের এর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ইডেন কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মামলাসূত্রে জানা যায়, ধর্ষণের স্বীকার ঐ ছাত্রী ৪ সপ্তাহের অন্তঃস্বত্তা। তার গ্রামের বাড়ী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুপাখাড়ায় তিনি ঢাকা ইডেন কলেজে পড়াশোনা করার সময় ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন জেমস এর সাথে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং একপর্যায়ে জেমস বিয়ের প্রলোভন দিয়ে ঐ কিশোরীকে তার লালবাগের রসুলবাগের ১৯৫/১(৫তলা)ভাড়া বাসায় নিয়ে দীর্ঘদিন যাবৎ একাধিক বার ধর্ষণ করে আসছিল তারই মধ্যে গত ৩০শে জানুয়ারী ২০২৩ ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে জানতে পারেন তিনি ৪ সপ্তাহের অন্তঃস্বত্তা বিষয়টি জেমস কে জানালে বাচ্চাটি নষ্ট করার কথা বলে। পরে গর্ভবতী হওয়ার কথা জেমস এর বাবা ও ভাইকে জানালে তারা তা মেনে না নিয়ে বাচ্চাটি নষ্ট করার কথা বলে । ৪ জানুয়ারী জেমস এর সাথে বিয়ে দেবে বলে আশ্বাস দেন। কিন্তু বিয়ে না দিয়ে কৌশলে ৩রা ফেব্রুয়ারি নিজ এলাকার একটি মেয়ের সাথে বিয়ে দেন মোনায়েম হোসেন জেমস কে। বিষয়টি জানতে পেরে ইডেন কলেজে ঐ ছাত্রী তামান্না পারভীন ৫ ফেব্রুয়ারি ঢাকার লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।ধর্ষনের অভিযোগে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা জেমস এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার কোন খোজ পাওয়া যায়নি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ।
অভিযুক্ত জেমস এর বাবা আব্দুল ওহাব এর সাথে কথা হলে তিনি জানান, ঘটনা সম্পূর্ণ মিথ্যা আমার ছেলেকে ফাসানোর জন্য চক্রান্তমূলক ভাবে মিথ্যা ঘটনা সাজানো হচ্ছে। জেমস বর্তমানে ভারতে রয়েছে ।এ বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস খোন্দকার বলেন, আমি ঘটনাটি শুনেছি। ঘটনা যদি সত্যি হয় তাহলে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।মামলার বিষয়ে লালবাগ থানার অফিসার ইনচার্জ এম এম মোকছেদ পিপিএম এর সাথে কথা হলে তিনি মামলার সত্যতা স্বীকার করে বলেন, মামলাটি আমলে নিয়ে তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com