গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে শহীদ হীরালাল গোস্বামীর ম্যুরাল স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার পৌর এলাকার ঘোষপাড়া সড়কের পাশে ও শহীদ হীরালাল গোস্বামীর পৈত্রিক বাড়ির সামনে ম্যুরালের ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলী, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম প্রমূখ।
১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি পাকহানাদার বাহিনীর তিনজন সদস্যকে কুপিয়ে হত্যা করেন হীরালাল গোস্বামী। এরপর পাকবাহিনীর হাতে শহীদ হন তিনি। ফলক উন্মোচন করে ঘোষপাড়া সড়কটির নাম করণ করা হয়েছে শহীদ হীরালাল গোস্বামী সড়ক।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com