Friday , 25 September 2026
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্যসেবা
  • শিক্ষাঙ্গন
  • ফিচার
  • ধর্ম
  • অপরাধ-আদালত
  • নারী ও শিশু
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • মিডিয়া

Weekly Chalonbeel BartaWeekly Chalonbeel Barta chalonbeelbarta.com

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • স্বাস্থ্যসেবা
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • বিশেষ খবর
    • ফিচার
    • শিক্ষাঙ্গন
    • মিডিয়া
    • নারী ও শিশু
    • অপরাধ-আদালত
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ভিডিও সংবাদ
    • ছবিতে সংবাদ

তাড়াশ উপজেলায় আমে হপার পোকার আক্রমণ

May 8, 2022 540 Views

Spread the love

মোঃ মুননা হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

কোথাও তীব্র রোদ,কোথাও ঝড়োহাওয়াসহ বৃষ্টি- এমন বিরূপ আবহাওয়া পরিস্থিতি মুকুল থেকে ফোটা আমের জন্য বয়ে আনছে অশনিসংকেত। এ সময়ে আম চাষে সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি।কেননা মৌসুমের এ সময়ে আমে বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। সঠিক সময়ে রোগ ও পোকামাকড় দমন করতে ব্যর্থ হলে আমের ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে।এমনটি জানিয়েছেন তাড়াশ উপজেলার কর্মকর্তা লুৎফুননাহার। তিনি বলেন, ‘আমের বিভিন্ন রোগ ও পোকামাকড় দমনের জন্য সঠিক বালাইনাশক/ছত্রাকনাশক নির্বাচন করে নির্দিষ্ট মাত্রায় বা ডোজে সঠিক সময়ে সঠিক পদ্ধতি অনুসরণ করে ব্যবহার করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে।’

এ ফল বিশেষজ্ঞ বলেন, ‘চলতি মৌসুমের আবহাওয়া আম উৎপাদনের উপযোগী থাকলেও গত ২/৩ দিন ধরে ফলটির উৎপাদনের জন্য বিখ্যাত জেলাগুলোতে কুয়াশা, মেঘাচ্ছন্ন আবহাওয়াসহ দিনের তাপমাত্রা কমতে দেখা যাচ্ছে। এছাড়াও অনেক আম গাছে নতুন পাতা বের হতে দেখা যাচ্ছে। এই অবস্থায় বাগানে হপার বা ফুদকি পোকার আক্রমণ দেখা দিতে পারে। সঠিক সময়ে হপার পোকা দমন করা না গেলে আমের ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। হপার পোকা আম গাছের কচি অংশের রস চুষে খেয়ে বেঁচে থাকে।’তোফায়েল  বলেন, ‘আমের মুকুল বের হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো মুকুলকে আক্রমণ করে। এই পোকা আমের মুকুল থেকে রস চুষে খায়। ফলে মুকুল শুকিয়ে বিবর্ণ হয়ে ঝরে পড়ে। একটি হপার পোকা দৈনিক তার দেহের ওজনের ২০ গুণ পরিমাণ রস শোষণ করে খায় এবং দেহের প্রয়োজনের অতিরিক্ত আঠালো রস মলদ্বার দিয়ে বের করে দেয় যা মধুরস বা হানিডিউ নামে পরিচিত।’তিনি বলেন, ‘এ মধুরস মুকুলের ফুল ও গাছের পাতায় জমা হতে থাকে। মধুরসে এক প্রকার ছত্রাক জন্মায়। এই ছত্রাক জন্মানোর কারণে মুকুল, ফুল ও পাতার উপর কালো রঙয়ের স্তর পড়ে যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে। চলতি মৌসুমে বৃষ্টি হওয়ার পর এর আক্রমণ ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। এই পোকার আক্রমণে আমের উৎপাদন শতকরা ১০০ ভাগ পর্যন্ত হ্রাস পেতে পারে।’

দমন পদ্ধতি

হপার পোকা অন্ধকার বা বেশি ছায়াযুক্ত স্থান পছন্দ করে, তাই নিয়মিতভাবে গাছের ডালপালা ছাঁটাই করতে হবে যাতে গাছের মধ্যে আলো বাতাস প্রবেশ করতে পারে। আম মোটর দানাকৃতি হলেই ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে ০.৫ মিলিটার হারে,  সাইপারমেথ্রিন ১০ ইসি প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে অথবা ডেসিস ২.৫ ইসি  নির্দেশিত মাত্রায় মিশিয়ে সম্পূর্ণ গাছ স্প্রে করতে হবে।আমের হপার পোকার কারণে যেহেতু সুটিমোল্ড বা ঝুল রোগের আক্রমণ ঘটে সুতরাং এই রোগ দমনের জন্য প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন- থিয়োভিট, কুমুলাস অথবা অন্য নামের ছত্রাকনাশক হপার পোকা দমনের জন্য ব্যবহার্য কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet
Pin Share
2022-05-08
khabor

Related Articles

চাটমোহর পৌরসভার সড়কে জলাবদ্ধতা জনদূর্ভোগ চরমে

September 24, 2026

গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ

September 24, 2026

গুরুদাসপুরেসুবিধাবঞ্চিতদের মাঝেবিভিন্নউপকরণবিতরণ

September 24, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরাতন সংবাদ

সর্বশেষ সংবাদ

  • চাটমোহর পৌরসভার সড়কে জলাবদ্ধতা জনদূর্ভোগ চরমে
  • গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ
  • গুরুদাসপুরেসুবিধাবঞ্চিতদের মাঝেবিভিন্নউপকরণবিতরণ
  • তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন
  • গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল
  • রায়গঞ্জের সোনাখাড়ায় মসজিদ কমিটির বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় অভিযোগ
  • চাটমোহরে আগুনে ৬ টি বসতবাড়ি পুড়ে ৩৫ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি
  • সিরাজগঞ্জ আদালতের পাশে জমি বিরোধের জেরে মারধরের অভিযোগ
  • তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
  • জ্বালানির মূল্যবৃদ্ধি ও সার্বিক অর্থনীতি: বাস্তবতার কঠিন চাপে বাংলাদেশ 

ক্যাটাগরী

  • Breaking News
  • Slider
  • Uncategorized
  • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ফিচার
    • মিডিয়া
    • লাইফস্টাইল
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্যসেবা
  • অপরাধ-আদালত
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • ছবিতে সংবাদ
  • জাতীয়
  • নারী ও শিশু
  • প্রবাস
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • বিনোদন
  • বিশেষ খবর
  • ভিডিও সংবাদ
  • ভ্রমণ
  • রাজনীতি
  • লীড নিউজ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ

ছবিতে সংবাদ

প্রকাশক সম্পাদক

আবদুর রাজ্জাক রাজু

নির্বাহী সম্পাদক


গোলাম মোস্তফা

ব্যবস্থাপনা সম্পাদক

 এস.এম সনজু কাদের

গ্রাফিক্স

মো: মনিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

পরিবর্তন, তাড়াশ, সিরাজগঞ্জ। তাড়াশ থেকে প্রকাশিত ।

ফোন: ০৭৫২৮-৫৬195

মোবাইল: ০১৭৭৪-৯৫৯৩৫৩

ইমেইল: chalonbeelbarta@gmail.com

Website: https://www.chalonbeelbarta.com/

Web Design, Development & Hosted by ALLITBD.COM

Website Design, Developed & Hosted by ALL IT BD