তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সারাদেশের ১ কোটি পরিবারের মাঝে রেশনিং পদ্ধতির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিক্রি শুরু হয়েছে।
এদিকে আজ রোববার সিরাজগঞ্জের তাড়াশেও থেকে টিসিবির ( সরকারী ভতূর্কি ) খাদ্য পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আসন্ন পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে রমজান মাস শুরুর আগে এবং মাঝামাঝি সময়ে মোট দুই বার খাদ্য সামগ্রী টিসিবির খাদ্য পণ্য বিক্রি করা হবে।
এ সময় আরো জানা যায় ১৩,৪০০ টি রেশন কার্ড তাড়াশ উপজেলায় নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে বিতরণ করা হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, তাড়াশ পুরাতন বাঁশ বাজার, পশ্চিম ওয়াবধা বাঁধ, মঙ্গলবাড়ীয়া ও কাউরাইল বাজার এলাকায় প্রত্যক রেশন কার্ডধারী ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল, ২ চিনি ৪৬০/- পরিশোধ করে পুর্ব নির্ধারিত স্থান থেকে সংগ্রহ করতে পারবেন।
চৈত্রের প্রখর রোদের মধ্যে সকলে টিসিবি পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। টিসিবি পণ্য সঠিক ভাবে বিক্রি করতে একজন করে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার এবং তাড়াশ থানার একজন করে এসআইকে দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com