তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁয় আজ শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস শরীফ শুরু হয়েছে। জানা গেছে, আজমীর শরীফের পীর খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) আধ্যাত্বিক গুরু ছিলেন শাহ শরীফ জিন্দানী (রহঃ)। তিনি ভারতের আজমীর শরীফ থেকে মধ্যযুগে ধর্ম প্রচারের জন্য এখানে এসেছিলেন। তার তিরোধানের পর থেকেই এই পবিত্র রওজা মোবারক স্থানে ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার থেকে ওরস শুরু হয়ে তিন দিন ব্যাপী চলবে। লাখো লাখো ভক্ত আশেকান , জাকেরান ইতিমধ্যে ওরসে আসা শুরু করেছেন। শুক্রবার বাদ জুম্মা দেশ ও জাতির মঙ্গল কামনায় এখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন নওগাঁ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আলী আকবার।
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান , ওরসের নিরাপত্তায় সকল ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজার কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম জানান, ওরসের সার্বিক ব্যাবস্থাপনায় সকল ব্যাবস্থা নেয়া হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com