আবদুর রাজ্জাক রাজু
( বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম দিবস স্মরণে) –
শিশুকালে যে ছেলেটির ডাকনাম ছিল “খোকা”
শিশুতেই সে “যিশু” ছিল নয়কো আদৌ বোকা।
শীতকালে সে দান করে নিজের গায়ের চাদর
এভাবেই সে গরীব-দুখী করতো ¯েœহ আদর।
“কারাগারের রোজনামচা” তাঁর লেখা বই পাবে
সেখান থেকে তাঁর জীবনের বহু জানা যাবে।
জেলে বসেই পড়তেন তিনি সংবাদপত্র বই
তাঁর মত পড়–য়া যেন আমরা সবাই হই।
আসতো খাবার বাসা থেকে সকাল কিংবা সাঁঝে
অধিকাংশই বিলিয়ে দিতেন কয়েদীদের মাঝে।
গাছ লাগান আর ফুলের বাগান সখ ছিল তাঁর
কয়েদীদের কতভাবে করতেন উপকার।
কারাগারে বসেই তিনি রাখতেন দেশের খোঁজ
জনগনের সুখ-দুঃখ জানতে চেতেন রোজ।
বঙ্গবন্ধুর গোটা জীবন বিশাল ইতিহাস
”অসমাপ্ত আত্মজীবনী” পড়ে নাও নির্যাস।
আদর্শ ও ন্যায় নীতিতে বিরল জীবন তাঁর
তাই “শ্রেষ্ঠ বাঙ্গালী” খেতাব পেলেন উপহার।
তিনি মোদের জাতির পিতা তাঁর তুলনা নাই
তাঁর জীবন ও কর্মে মোরা অনুপ্রেরণা পাই।
১৬.০৩.২০২২
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com