স্টাফ রিপোর্টারঃ তাড়াশের মাধাইনগর ইউনিয়নের ধাপ উত্তর মথুরাপুর গ্রামে এক রাতে তিনটি গরু চুরি হয়েছে অভিনব কৌশলে। জানা যায়, ৬ মার্চ রোববার দিবাগত রাতে চোরের দল পিকআপ ভ্যান নিয়ে এসে উক্ত গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস ছালামের পাকা রাস্তা ঘেঁষা গোয়াল ঘর থেকে ২টি গাভী ও ১টি বড় বাছুর গরু চুরি করে পিকআপ গাড়ীতে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় গরু মালিক ঘুমিয়ে ছিল এবং তাদের শয়ন ঘর গোয়াল ঘর থেকে একটু দূরে। প্রতিবেশীরা বলছে, গভীর রাতে পাকা সড়ক দিয়ে খুব জোড়ে গাড়ী চালিয়ে চোরেরা ভেগে পড়ার সময় প্রচন্ড শব্দ শোনা যায়। চুরি যাওয়া ৩টি গরুর মূল্য ২ লাখ টাকার বেশী।
চলনবিল বার্তা chalonbeelbarta.com