প্রেস বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এর ধারাবাহিকতায় ০২/০৩/২০২২ তারিখ ভোর রাত ৪.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান,অর্ডন্যান্স এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিআরপিসি চড়িয়া কান্দিপাড়া গ্রামস্থ রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০৯ (ছয়শত নয়) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ৫৩০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলামিন হক (৩৮), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং- মাটিকাটা মল্লিক পাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com