স.ম আব্দুস সাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাইডাঙ্গা বিলের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিজেরা করি এনজিও সংস্থার সাবেক অঞ্চল সভাপতি কামরুল ইসলামকে হত্যাচেষ্টা মামলায় ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে অতিরিক্ত চিপজুডিশিয়াল ম্যাজিসষ্ট্রেট মোঃ বেলাল হোসেনের আদালত। গত ২৪/০২/২০২২ইং তারিখ রোজঃ বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে রায় ঘোষনা করেন বিজ্ঞ বিচারক। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন গ্রামশোনাই গ্রামের মৃতঃ ফয়াজ আলীর পুত্র গোলাম হোসেন(৬৫) এর ৫ বছরের সাজা এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল। নলছিয়া গ্রামের মৃতঃ আব্দুস সোবাহানের পুত্র হেলাল উদ্দীন (৫০) ও গ্রামশোনাই গ্রামের মৃত বাহের আলীর পুত্র আলতাব হোসেন (৬২) উভয়ের ৪ বছরের কারাদন্ড এবং গ্রামশোনাই গ্রামের মৃতঃ জহির উদ্দীনের পুত্র ই¯্রাফিল (৫৫), এর ১মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন চিপজুডিশিয়াল ম্যাজিসষ্ট্রেট মোঃ বেলাল হোসেনের আদালত। বর্তমানে সকল আসামী পলাতক রয়েছে। সরকার পক্ষের আইনজীবি ছিলেন এপিপি এ্যাড. দিন মোহাম্মাদ দীনু, তাকে আইনি সহায়তা প্রদান করেন এ্যাড. রফিকুল ইসলাম সরকার। উল্লেখ্য নিজেরা করি রায়গঞ্জ অঞ্চল সভাপতি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আব্দুল খালেকের পুত্র মোঃ কামরুল হাসান গত ০৩/০৭/২০১১ইং তারিখ বয়স্ক স্কুল পরিদর্শন শেষে কর্মস্থলে ফেরার পথে দুষ্কৃতিকারীরা এলোপাথারীভাবে মারপিট করে গুরুতর আহত করে। এব্যাপারে কর্মসূচী সংগঠক রঞ্জিত হাদুয়া বাদী হয়ে গত ০৪/০৭/২০১১ইং তারিখে ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। রায়গঞ্জ থানাপুলিশ গত ০৮/০১/২০২২ইং তারিখে ১৪ জনের একটি চার্জ গঠন করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com