শহিদুল ইসলাম সুইট, সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে সংরক্ষিত মহিলা আসনে এবার আপন দুই বোন নির্বাচিত হয়েছেন। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে বেশ চমক সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত আপন এই দুই বোনের বড় বোনের নাম ছবিলা বেগম(৩৫) ও ছোট বোনের নাম জাকিয়া সুলতানা(৩০)।
ডাহিয়া ইউনিয়নের বড় গ্রাম উত্তর খাস পাড়ার মোঃ আয়ুব আলীর স্ত্রী বড় বোন ছবিলা বেগম(৩৫) ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসন থেকে মাইক প্রতীক নিয়ে নিবার্চিত হয়েছেন । অপরদিকে একই ইউনিয়নের বিলপাকুড়ীয়া গ্রামের গোলজার আলীর স্ত্রী ছোট বোন জাকিয়া সুলতানা(৩০) ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসন থেকে তাল গাছ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ওই দুই বোনের পৈতৃক বাড়ি একই ইউনিয়নের ছোট বাঁশ বাড়িয়া গ্রামে। তাদের পিতার নাম মৃত জাহের প্রামাণিক, মায়ের নাম ওজুবা বেওয়া। বাবা মারা গেছেন আজ থেকে ৩০ বছর আগে।বড় বোন ছবিলা ২০১১ সালেও ওই সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। ছোট বোন জাকিয়া এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com