গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় জরিনা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী বিশ্ব রোড আইড়মারী ব্রিজের পাশে ওই দূর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম শিধুলী গ্রামের তাজের আলী ফকিরের স্ত্রী।
স্থানীয়রা জানান, নাটোর থেকে ঢাকাগামী একটি পিকআপ মহিষ নিয়ে যাচ্ছিলো। আইড়মারী ব্রিজের পাশে জরিনার স্বামী খেজুর গাছ থেকে রসের হাড়ি নামাচ্ছিলেন। জরিনা গাছের পাশের রাস্তায় দাড়িয়েছিলেন। এসময় পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে জরিনাকে পিষ্ট করে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই জরিনার মৃত্যু হয়।#
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com