শাহজাদপুরে এমপি‍‍`কে ফুলেল শুভেচ্ছা

Spread the love
এস.কে. ককর্মকার, শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আগমনে সিরাজগঞ্জ -০৬ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানান সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
 মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা মহাসড়কে  বিশাল গাড়ি বহর নিয়ে পথিমধ্যে তাঁকে স্বাগত জানান। পরে সেখান থেকে রওনা হয়ে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে পৌঁছে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাকক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুমগ্ন করীম, সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ,  সাধারণ সম্পাদক হরুনর রশিদ,  পৌর মেয়র মনির আকতার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ আবদুল হামিদ লাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল প্রমুখ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD