সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
উন্নয়নের বইছে হাওয়া নতুন নেতৃত্বই প্রথম চাওয়া। ভাই বোনদের বলে যাই তালা মার্কায় ভোট চাই। ডাকলে যারে কাছে পাই, সে আমাদোর ছানোয়ার ভাই। এবারের নির্বাচনে, ভোট দিবেন ভাই ব্যক্তি চিনে। কৃষক বলে শ্রমিক ভাই ছোনোয়ার ভাইকে মেম্বর চাই। শীত – কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এভাবেই প্রচার চলছে ৭ ফেব্রুয়ারী তাড়াশ উপজেলার ৭ নং মাধাইনগর ইউনিয়নে। জনদরদী, গরীবের বন্ধু, সৎ যোগ্য শিক্ষিত ও নির্ভীক, তরুণ প্রজন্মোর অহংকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, পরিচ্ছন্ন
ও সাহসী বিশিষ্ট সমাজ সেবক ছোনায়ার হোসেন আকন্দর তালা মার্কা।
তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আগামী ৭ ফেব্রুয়ারীর নির্বাচনে ছোনায়ার হোসেন আক্ন্দেকে মেম্বর হিসেবে দেখতে চায়। ওয়ার্ডের সর্বস্তরের জনগনের একটাই দাবী, ঝুরঝুরী গ্রামের সম্রান্ত পরিবারের ছেলে ছানোয়ার হোসেন আকন্দ একজন সৎ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, সাহসী বলিষ্ঠ কন্ঠস্বর, আপনাদের সু – পরিচিত ন্যায় বিচারক। হাট – বাজার ও বিভিন্ন চায়ের দোকানগুলোসহ সর্বমহলে আপামর জনসাধারনের মুখে গুণজন হচ্ছে তাদের একটাই দাবী এই লোকটিকে নিবার্চনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না করে ভোটে নিবার্চিত করতে পারলে তিনি নিবার্চিত হয়ে সেবক হয়ে সেবামূলক কাজ – কর্ম করবে বলে প্রত্যতাশা সর্বমহলের।
শীত- কুয়াশার উপেক্ষা নিবার্চনী প্রচারনায় শত ব্যস্ততার মাধ্যেও গরিব দুঃখির বন্ধু মেম্বর প্রার্থী ছানোয়ার হোসেন আকন্দ এ প্রতিনিধিকে জানান, আমার প্রিয় ৯নং ওয়ার্ড বাসী আমাকে যেভাবে তাদের ভালবাসায় সিক্ত করে রেখেছেন তাতে আমি সকল ভোটারের প্রতি চির কৃতজ্ঞ। এবারের নিবার্চনে জয়ী হয়ে আমি তাদের ভালবাসার মূল্য দিতে চাই। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ৯নং ওয়ার্ডের অসমাপ্ত কাজকে সমাপ্ত করবো। জীবন দিয়ে হলেও ওয়ার্ডের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান শ্বশান ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবো। মধ্যবিত্ত- গরীব -দুঃখী মানুষের পাশে থাকব। বাল্য বিয়ে যৌতুক, ইভটিজিং ও মাদক মুক্ত করবো। সমাজে ন্যয় বিচারসহ অপরাধমূলক কর্মকান্ডের জোর প্রতিবাদ ও প্রতিরোধ করবো। আমি সকলের সহোগীতা, দোয়া ও ভোট কামনা করছি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com