আব্দুল কুদ্দুস তালুকদার – ” নবম বর্ষ পেরিয়ে দশে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন ” এই শ্লোগানকে ধারন করে গত মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জের নিমগাছি সিনেমা হল চত্বরে পালিত হলো এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান। এশিয়ান টিভির রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের এডিশনাল এসপি ইমরান রহমান। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম, নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, সোনাখাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা, রায়গঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স ম আব্দুস সাত্তার, ইউপি সদস্য সরোয়ার হোসেন প্রমূখ। শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com