সিরাজগঞ্জের সদরে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারী আটক

Spread the love

প্রেস বিজ্ঞপ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।১। এরই ধারাবাহিকতায় ২৫/০১/২০২২ তারিখ বিকেল ০৩.৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড শিয়ালকোল, সিরাজগঞ্জ এর সামনে পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আতিক হাসান (২৫), পিতা-মৃত- ইমান আলী শেখ, সাং-রঘুনাথ পুর, থানা-সিরাজগঞ্জ সদর ,জেলা-সিরাজগঞ্জ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।২। গত  ২৫/০১/২০২২ তারিখ রাত ১১.৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়াধানগড়া কাজীপুরস্থ মেসার্স পার্ক ফ্লিনিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০(দশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হাসান সরকার (২৮), পিতা-মোঃ বাবুল সরকার, সাং-সাহেদ নগর ব্যাপারী পাড়া, ২। মোঃ আবুল কালাম (৩৫), পিতা-মৃত-চান্দু আলী, সাং-হোসেন পুর খলিফা পাড়া, উভয় থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD