স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল এর সহযোগীতায় এবং পরিবর্তনের উদ্যোগে এক দিনের চক্ষু শিবির গত ২২ জানুয়ারী তাড়াশের ওয়াশিন গ্রামে অবস্থিত মাধাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
চক্ষু শিবিরটি বিশেষভাবে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচীর স্থানীয় সদস্যদের জন্য আয়োজন করা হয়। এতে উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭৪ জন ভিজিডি উপকারভোগী নারী সদস্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৪৫ জনকে ওষুধ এবং ৪১ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং অপরেশনের জন্য এক জনকে চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।
এই চক্ষু ক্যাম্প পরিচালনায় ছিলেন উপরোক্ত হাসপাতালের ইনক্লুশন অফিসার টি এম মাহমুদুল হাসান। প্যারামেডিক মোহাম্মাদ আলী চক্ষু রোগী দেখেন। আর রিফ্রাকসনিষ্ট ইউনুস আলী চশমা পরিক্ষা করেন। এ ছাড়া চক্ষু পরিক্ষা নিরিক্ষা করেন এমএলওপি আরিফুল বারী। ক্যাম্পের রেজিষ্ট্রেশনের দায়িত্বে ছিলেন অর্গানাইজার সাদ বিন ইবনে তালহা।
পরিবর্তনের পক্ষে উক্ত চক্ষু শিবির বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন পরিবর্তন সংস্থার উপপরিচালক রোখসানা খাতুন ও কোঅর্ডিনেটর ফারজানা পারভীন। উল্লেখ্য, এর পূর্বে গত বছরেও ওই হাসপাতালের সহায়তায় পরিবর্তন বিভিন্ন জনগোষ্ঠির জন্য অনুরুপ চক্ষু শিবি
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com