সলঙ্গায় ১৬ কবরের কঙ্কাল চুরি

Spread the love

সলঙ্গা প্রতিনিধিঃরাতের অন্ধকারে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। ঘটনাটি ঘটেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি-রুয়াপাড়া গ্রামের কবর স্থান থেকে।গত (১৭ জানু) সোমবার বাদ আছর নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী মরহুমা হালিমা খাতুন (৭৬) কে কবরস্থানের দাফন কাজ সম্পন্ন করতে গিয়ে বিষয়টি জানা যায়।

গ্রামবাসী জানান,  হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখতে পাই ২ বছর আগে মৃত্যুবরনকারী অনেক কবরের মাটি খোড়া। পরে এলাকার জনগনের এ বিষয়ে সন্দেহ হলে একটা কবর খুড়ে দেখতে পায়  কোন কবরেই মানুষের লাশ বা কঙ্কাল নেই। এরপর একের পর এক ১৫টি কবর খুড়লে কোনটিতেই মৃত ব্যক্তিদের লাশ বা কঙ্কাল পাওয়া যায় না। এলাকাবাসীর ধারনা কিছুদিন আগে সংঘবদ্ধ চোরের দল এসব কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।এ বিষয়ে নাউমুড়ী -রুয়াপাড়া  কবর কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, আমি সংবাদ পেয়ে কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়েছি। বিষয়টি অত্যন্ত দূঃখজনক। পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে কবরস্থান কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে সলঙ্গা সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাইমুড়ি গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা বলেন, এমন ঘটনা ২-৩ বছর আগেও ঘটেছে।এতে আমরা মর্মাহত। কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। চোর চক্রকে ধরার জন্য কবরস্থানে পাহারার ব্যবস্থা করছে। আর যেন এমন ঘটনা না ঘটে আমরা এমন কার্যক্রম হাতে নিচ্ছি।এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD