স.ম.আব্দুস সাত্তার রায়গঞ্জ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে টীকা গ্রহণে ৭ম দিনে শিক্ষার্থীদের মাঝে উপছেপড়া ভিড়। গতকাল শনিবার সকাল ৯ টা থেকে উপজেলা অডিটরিয়ামে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে টীকা কার্যক্রম পরিচালনা করেন মেডিকেল অফিসার ডাঃ চন্দন কুমার সরকার। টীকা প্রদানের ৭ম দিনে ৯টি মাধ্যমিক স্কুল ও ৩টি কলেজের মোট ৩ হাজার ৪শ ৬২ জন শিক্ষার্থী টীকা গ্রহণ করেন। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ সকলকে মাক্স ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলা চলের পরামর্শ দিয়েছেন। মেডিকেল অফিসার ডাঃ চন্দন কুমার জানান, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭শ ৫৬ জন সহ মোট ৩ হাজার ৪শ ৬২ জন শিক্ষার্থীকে টীখা প্রদান করা হয়েছে। টীকা গ্রহণে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে। তাতে আগামীতে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে আমরা আনেকটাই সফল হব।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com