স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :সিরাজগঞ্জের রায়গঞ্জে শেখ আবুল কাশেম অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে থেরাপি সেন্টার কর্তৃক নতুন বই ও শীত বস্ত্র বিতরণ বিতরণ করা হয়। শনিবার সকাল ১০ টায় উক্ত প্রতিবন্ধী স্কুলের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হ্্রদয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই ও শীত বস্ত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মুনছুর মিন্টু রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com