গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে মামুদপুর মোল্লা বাজার কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে “ভালোবাসি দেশকে, সেবা করি মানুষকে”- স্লোগানকে সামনে রেখে ঢাকা লায়ন্স ক্লাবের উদ্যোগে এলাকার ৭’শ দুস্থ ও গরীবের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে ঢাকা লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর জালাল আহমেদ (এমজেএফ) প্রধান অতিথি হিসেবে ওই কম্বল বিতরণ করেন। এসময় অধ্যক্ষ মাসুদুল হক আলেক, চলনবিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলী আককাছ, লায়ন্স মেম্বার শামসুর নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে খুশি হয়ে বৃদ্ধ শেফালী বেগম ও রহিমা খাতুন বলেন, “এই ঠান্ডাতে কুম্বল প্যায়া খুব উপকার হলো। একন আরাম পাবোনি। যারা কুম্বল দিলো আল্লাহ্ স¹লিক বাঁচায় রাকুক। ” উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করায় স্থানীয়রা লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com